About School

Welcome to

Shukurjan Zinnat Ali Adarshaw Uccha Biddalaya

শুকুরজান জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়টি 05/01/1997ইং সালে সভার পৌরসভার 01 নং ওয়ার্ডে অবস্থিত হয়। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মরহুম জিন্নত আলী। 1999 সাল 04 ফেeªæয়ারি জিন্নত আলী মৃত্যুর পর বিদ্যালটি প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়। তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নওশের আলী জামসিং, ভাটপাড়া, নয়াবাড়ী, ডিয়াবাড়ী নিয়ে স্কুলের মাঠে একটি সাধারণ সভা করেন। ঐ সভায় মরহুম জিন্নত আলীর একমাত্র সহদর জনাব মোঃ নাজিম উদ্দিন কে সভাপতি করে একটি নির্বাহী কমিটি গঠন করা হয়। তাই কমিটির মাধ্যমে বিদ্যালয়টি নতুন রূপে যাত্রা শুরু করে। নির্বাহী কমিটি অন্যান্য জমশের আলী মাতবর, হাজী শফি উদ্দিন, হাজী ওমর আলী, আনিসুর রহমান, মোঃ আবুল বাশার শেখ আসাদুল হক, আব্দুল মান্নান মেম্বার, আহম মাতবর প্রমূখ। উক্ত নির্বাহী কমিটি সহায়তার প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নওশের আলী কঠোর পরিশ্রমের মাধ্যমে 01/01/2004 সালে বিদ্যালয়টি নিম্ন-মাধ্যমিক এবং 01/01/2008 সালে মাধ্যমিক পাঠদান অনুমতি লাভ করে। পরবর্তীতে বিদ্যালয়টি 2019সালের নিম্ন-মাধ্যমিক এবং 2022 সালে মাধ্যমিক এম,পিও ভুক্তি লাভ করে। বর্তমানে বিদ্যালয়টিতে 27জন শিক্ষাক/শিক্ষিকা ও 08 জন কর্মচারী কর্মরত আছেন। বর্তমান বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা 683জন আমরা বিদ্যায়টির সঠিক ম½ল কামনা করি।